• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আসে ঈদুল আযহা। কুরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় হৃদয়কে প্রসারিত করে। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার উদ্দ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এর এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতিবছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

‘পবিত্র ঈদুল আযহার দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’