• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী আ.লীগ নেতা ময়নুল হকের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২০
প্রবাসী আ.লীগ নেতা ময়নুল হকের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ ময়নুল হক।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের সার্বিক ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের দিন। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।’

 

বি. ০১৭