• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে পুলিশের অভিযান

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
সিলেটে ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : চব্বিশের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত 0৪/0৮/২০২৪ তারিখে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে ও কোটা সংস্কার আন্দোলন বাস্তবায়ন করতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের ন্যায় সিলেটেও মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানের সচেতন ছাত্রসমাজ।

এসময় সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের রেলগেইট এলাকায় দুপুর ১টায় হাসিনা সরকারের রাজনৈতিক দল আওয়ামী সন্ত্রাসীরা বে-আইনি ভাবে অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী ছাত্রজনতার উপর নির্বিচারে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুরের তান্ডব চালায়। হামলায় অসংখ্য ছাত্র-ছাত্রী গুরুত্বর আহত হয়, এসময় অন্যদের মতো মোস্তাফিজুর রহমান নিয়াজ নামে এক শিক্ষার্থী চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হলে শিক্ষার্থীর পিতা মুজিবুর রহমান বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় অভিযোগ করিলে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়।

আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে ১। হাবিবুর রহমান (৪৭) (সাবেক এমপি), পিতা-মৃত আব্দুল গনি, গ্রাম-ধরগাঁও, কামাল বাজার, থানা-দক্ষিণ সুরমা, ২। মতিউর রহমান মতি (৫০), পিতা-মৃত আপ্তাব মিয়া, গ্রাম লাউয়াই, থানা-দক্ষিণ সুরমা, ৩। আবু জাহিদ (৫৫), পিতা-মৃত আব্দুল মান্নান, গ্রাম-কাদিরপুর, থানা-মোগলাবাজার, ৪। বদরুল ইসলাম (৫১) পিতা-আমীর আলী, গ্রাম-মোল্লারগাওঁ, (দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান), থানা-মোগলাবাজার, ৫। তাকবিরুল ইসলাম পিন্টু ( ৩৮), পিতা- মৃত মকবুল আলী (কাউন্সিলর ২৫নং ওয়ার্ড), সাং-খোজারখলা, থানা-দক্ষিণ সুরমা, ৬। অরুন দেবনাথ সাগর (৪৫), পিতা-খোকা দেবনাথ, সাং-সদরখলা, থানা-দক্ষিণ সুরমা, ৭। জবরুল ইসলাম জগলু (৫৩), পিতা-আব্দুল বারী, সাং-খানুয়া, থানা-দক্ষিণ সুরমা, ৮। জাকির হোসেন (৩৫) পিতা-তোরাব আলী,গ্রাম-লতিপুর, থানা-দক্ষিণ সুরমা, ৯। তন্ময় দেবনাথ দিনান্ত (২০) পিতা-দিলিপ কুমার দেবনাথ, সাং-দুলিয়ারবন্দ, থানা-ওসমানী নগর, জেলা-সিলেট, ১০। তোয়াজিদুল হক তুহিন (৪৫), পিতা-রুসন মিয়া, গ্রাম- করসানা, লালাবাজার (ইউ/পি চেয়ারম্যান)গং সহ প্রায় শতাধিক ছাত্রলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাম আসামী হিসেবে উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার নথিপত্রে উল্লেখিত উপরোক্ত আসামীগন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আসামীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অভিযান অব্যাহত আছে।