• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে ব্যবসায়ী মিজানকে হুমকি, থানায় জিডি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
নগরীতে ব্যবসায়ী মিজানকে হুমকি, থানায় জিডি

একুশে নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মাছিমপুরের টেলিকম ব্যবসায়ী মিজান আহমদকে ফোনে প্রাণে হত্যার হুমকি দিয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রাণ নাশের হুমকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন ব্যবসায়ী মিজান। এ ঘটনায় তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৩২৭।

ভুক্তভোগী মিজান মাছিমপুর দোয়েল-১৫ এর মৃত বাবুল মিয়ার পুত্র।

সাধারণ ডায়েরীতে তিনি উলে­খ করেন, তারই পাশে দোয়েল-১৪ এর বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র নজরুল ইসলাম বর্তমানে মেন্দিবাগ গার্ডেন টাওয়ার ৭ম তলা ৭৫/৩২নং ফ্লোরে বসবাস করছেন। দীর্ঘদিন থেকে মিজান মাছিমপুরে টেলিকমের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি নজরুল ইসলাম আর্থিক ফায়দা হাসিলের লক্ষ্যে তাকে নানা ভাবে বিরক্ত করে আসছে। মিজানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিজানকে ফোন দিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তাকে চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকিও দিয়ে যায়। এ ঘটনায় মিজান বিচারপ্রার্থী হয়ে কোতোয়ালী থানা সাধারণ ডায়েরী করেছেন।