• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় আ.লীগের পক্ষ থেকে নিলফামারী সদর হাসপাতালে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২০

একুশে নিউজ:: বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ ৯ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে নিলফামারি জেলা আওয়ামীলীগ এর মাধ্যমে নিলফামারি সদর হাসপাতালের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

এসময় নিলফামারির জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম, সিভিল সার্জন, সদর হাসপাতালের সহকারী পরিচালক, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি, জেলা যুব মহিলা লীগ সভাপতি, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন ।