• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট অনলাইন প্রেসক্লাবের ফুটবল প্রতিযোগিতায় রেড টাইটান্স ও গ্রীন ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
সিলেট অনলাইন প্রেসক্লাবের ফুটবল প্রতিযোগিতায় রেড টাইটান্স ও গ্রীন ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ফুটবল খেলাকে ঘিরে উৎসবমুখর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দল ‘রেড টাইটান্স’ ও ‘গ্রীন ওয়ারিয়র্স’-এর আনুষ্ঠানিক লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে।

আজ (বুধবার) অপরাহ্নে ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের লোগো ও জার্সি উন্মোচন করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিনিধি তারেক আহমদ খান।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, খেলা উপ-কমিটির সদস্য সচিব মো. আলমগীর আলম, মবরুর আহমদ সাজু, মিজান মোহাম্মদ, এহিয়া আহমদ, মোহাম্মদ সোহেল মিয়া ও নাহিদ আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি দলগত সংহতি, শৃঙ্খলা ও সহযোগিতার চর্চাকেও উৎসাহিত করে। সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দুই দলের লোগো ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। আয়োজকরা একটি আনন্দঘন, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।