• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পলাতক আবুল মনসুরকে ধরিয়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
পলাতক আবুল মনসুরকে ধরিয়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা
স্টাফ রিপোর্টার: বিভিন্ন মামলার পলাতক আসামী আবুল মনসুরকে ধরিয়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাদীপক্ষ। তিনি রোববার সুনামগঞ্জ জজ কোর্টে এই ঘোষণা দেন।
মো: আবুল মনসুর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, মো: আবুল মনসুর বিভিন্ন মামলার পলাতক আসামী। তাকে গ্রেফতার করার জন্য দেশের সকল থানায় নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। অনেক দিন যাবত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পলাতক থাকা অবস্থায় সে মামলার হাজিরাও দিচ্ছেন না।পুলিশ তাকে খুঁজে পাচ্ছেনা। সে কোথায় আছে কেউ জানে না। সম্ভবত তিনি ছদ্দভেষে কোন জায়গায় বসবাস করছেন। আমরা চাই আসামিকে পুলিশ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক। কেউ  যদি তাকে দেখেন সাথে সাথে আপনাদের এলাকার পুলিশকে জানাবেন। কেউ তাকে ধরিয়ে দিলে তিনি পুরষ্কার হিসেবে পাবেন ১ লক্ষ টাকা। পুরষ্কারের টাকা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনার কাছে পৌছে দেওয়া হবে। পুরষ্কার নিতে বাদিপক্ষের এই নাম্বারের ০১৭৩০৯৫১৬৭৪ যোগাযোগ করবেন।