
নিজস্ব সংবাদদাতা: সিলেট জেলার গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিয়ান আহমদ
জামিল নামের এক যুবক নগরীর টিলাগড় পয়েন্ট হইতে নিখোজ হওয়ার ২৫ দিন পর কুমিল্লা হইতে উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। গত ০১ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকার দিকে কুমিল্লা রেল ষ্টেশনের পাশ হইতে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাহাকে উদ্ধার করেন এবং তাহাকে চিকিৎসার জন্য সিলেটে প্রেরন করা হয়েছে।
খবর নিয়ে জানা যায়, গত ০৭ জুলাই নাহিয়ান আহমদ জামিল সিলেট টিলাগড় পয়েন্ট হইতে দলীয় কার্যক্রম লিফলেট বিতরণ শেষে নিখোজ নহ। ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে এই গুম করা হয়েছিল। নাহিয়ান আহমদ জামিল ওসমানীনগর থানার পূর্ব ব্রাহ্মনগ্রাম গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে। তিনি ওসমানীনগর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন।
ঘটনার বিষয়ে নাহিয়ান আহমদ জামিলের পিতা মোঃ বাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, তার ছেলে ছাত্রদলের রাজনীতির সাতে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাহার ছেলেকে গুম করা হয়েছিলো। তিনি আরো বলেন, বর্তমানে তাহার ছেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিয়াছে। দুষ্কৃতিকারীরা তাহার ছেলেকে অমানুষিক নির্যাতন করিয়াছে। অনাহারে নাহিয়ান আহমদ জামিলের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তাহার শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার দাবী করেন।