
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার,বন্দর, সুরমা মার্কেট এলাকায় দিনভর গণসংযোগ করেন। গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য মামুন বেপারি, মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, হোসেন আহমদ, আরিফ হোসেন, সৈকত আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রমূখ।
গণসংযোগ কালে সিলেট-১ আসনে মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। আমাদের দল নিরলস ভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন সমাজ নির্মাণে আন্দোলন করে যাচ্ছে। প্রণব জ্যোতি পাল বৈষম্যহীন -অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে সিলেট-১ আসনে মই মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।