• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগর শাখার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগর শাখার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) বেলা ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটা এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, শেখ মোহাম্মদ লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুণা সুলতানা, সদস্য ফয়সল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, লিটন মিয়া, মোঃ দিলোয়ার হোসেন প্রমুখ।