• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

মই মার্কায় ভোট দিয়ে নীতি ও মূল্যবোধকে বিজয়ী করুন: প্রণব জ্যোতি পাল

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
মই মার্কায় ভোট দিয়ে নীতি ও মূল্যবোধকে বিজয়ী করুন: প্রণব জ্যোতি পাল

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল (৩০ জানুয়ারি) শুক্রবার দিনব্যাপী বাগবাড়ি, শিবগঞ্জ, রায়নগরয় এলাকায়। এছাড়াও তার সমর্থনে ৫নং ওয়ার্ড, টিলাগড়, মিয়াবাজার এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সংগ্রাম পরিষদের সৈকত আহমদ, মাহফুজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ আহমদ, মলয় চক্রবর্তী, সজিব আহমেদ, প্রমূখ।

গণসংযোগকালে প্রণব জ্যোতি পাল বলেন, অতীতে ১২টি নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুবৃত্ত-ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে।এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা ছাড়া মানুষ কোন অধিকারই ভোগ করতে পারে না। প্রণব জ্যোতি পাল মই মার্কায় ভোট দিয়ে নীতি ও মূল্যবোধকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।