• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে জায়গা সম্পত্তি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩
জৈন্তাপুরে জায়গা সম্পত্তি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার  : সিলেটে জৈন্তাপুরে পৈতৃক জায়গা সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে। গত ১৮ মার্চ ২০২৩ সালে বিকাল ৩টায় মামলার অভিযোগকারী নুরুল হকের বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় ২২ মার্চ ২০২৩ তারিখে জৈন্তাপুর থানায় উপজেলার কাহাইরঘর ফার্স্ট পার্টের বাসিন্দা মৃত জহির আলীর পুত্র নুরুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নং-৭৯/১০২।

মামলার আসামীরা হলেন-১। তারেক আহমদ (২৫), পিতা-মো: আব্দুল হক, গ্রাম-বাসা নং-৩৩, কাহাইরঘর ফার্স্ট পার্ট, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, ২। জাহেদ আহমদ (৩৫), পিতা-মো: আব্দুল হক, গ্রাম-বাসা নং-৩৩, কাহাইরঘর ফার্স্ট পার্ট, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, ৩। আবু তাহেদ (২০), পিতা-মো:আব্দুল হক, গ্রাম-বাসা নং-৩৩, কাহাইরঘর ফার্স্ট পার্ট, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা সন্ত্রাসী, চাঁদাবাজ, পরধন লোভী প্রকৃতির লোক হন। তারা সর্বদা এলাকায় গায়ের জুরে চলাফেরা করে থাকে। আসামীগনদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই। তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। উপরোক্ত আসামীগনের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলিয়া আসিতেছে। আসামীরা বাদীর স্বত্ত্ব দখলীয় জায়গা জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করিয়া আসিতেছিল। স্থানীয় মুরব্বিয়ানগণ বার বার সালিস বৈঠকে বসিয়াও বিবাদীগণের অনিহার কারণে কোনো সমাধান দিতে পারেন নাই। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ বিগত ১৮/০৩/২০২৩ইং তারিখ অনুমান বিকাল ৩.০০ ঘটিকায় সময় আমি আমার শয়নকক্ষে ঘুমাইয়া থাকা অবস্থায় বিবাদীগণ সহ সঙ্গীয় অজ্ঞাতনামা আরো ৮/১০ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্ত্র দা, রামদা, কুড়াল, সুলফি, রড, লাটিসোটা ইত্যাদি নিয়ে সজ্জিত হইয়া বেআইনি জনতায় দলবদ্ধভাবে আমার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া ১নং বিবাদী তারেক আহমদ হুকুম দিয়া বলে যে, শালার বেটাদের ঘরবাড়ি ভেঙ্গেচুরে ঘুড়িয়ে দেয়। হুকুম দেওয়ার সাথে সাথে অজ্ঞাতনামা বিবাদীগণ আমার বাড়ির দরজা জানালা ভাংচুর করিয়া আমার ঘরে প্রবেশ করিয়া ২নং বিবাদী জাহেদ আহমদ হাতে থাকা ধারালো রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার হাতের ডান পাশের্^ স্বজোরে ছেদ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ১নং বিবাদী তারেক আহমদ তার হাতে থাকা লাটি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া স্বজোরে বারি মারিলে উক্ত বারি লক্ষ্য বষ্ট হইয়া আমার ডান হাতের কনুই পার্শ্বে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়। আমার হাক চিৎকার শুনিয়া আমার ভাই ইন্দাই ও মুসতাক আমাকে বাঁচানো উদ্দেশ্যে এগিয়ে আসিলে ১নং বিবাদী তারেক আহমদ তার হাতে থাকা রড দিয়ে আমার ভাই ইন্দাইকে এলোপাতাড়ীভাবে আঘাত করিয়া মাথা হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে লিলাফুলা জখম করে। ২নং বিবাদী জাহেদ আহমদ ও সমূহ অজ্ঞাতানামা বিবাদীগণ আমার ভাই মুসতাককে সুলফি দিয়ে বাম পায়ের উরুতে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে পরবর্তীতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়িলে অজ্ঞাতনামা বিবাদীগণ রড,সুলফি, লাটিসোটা দিয়ে উপর্যুপরী আঘাত করিয়া বিবাদীগণ আমার বসতঘরের দরজা, জানালা, আসবাবপত্র ইত্যাদি ভাংচুর করে অনুমান ৩ লক্ষ টাকা ক্ষতিসাধন করে। এই সময় ৩নং বিবাদী আবু তাহেদ বাদীর বসতঘরে রক্ষিত আলমিরার গ্লাস ভেঙ্গে আলমিরায় রক্ষিত নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা এবং আমার মায়ের একজোড়া স্বর্ণের রিং ৫৩ হাজার টাকা সহ আমি ও আমার ভাইয়ের ব্যবহ্নত মোবাইল ফোনগুলো চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, জায়গা সম্পত্তির বিরুদ্ধে দুপক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।