• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আইনজীবীর উপরে হামলা

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৩
সিলেটে আইনজীবীর উপরে হামলা

সিলেটে গতকাল সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় নগরীর দাঁড়ীয়া পাড়া রোড এ আদালত থেকে বাসায় যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন মানবাধিকার কর্মী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজ আহমদ চৌধুরী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে হামলাকারীরা দারালো অস্ত্র দিয়ে হাতে, মাথায় কুপ দেয় এবং রড, লাঠি শুটা দিয়ে পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে চলে যায়। আশে পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানীর মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট মোস্তাফিজ আহমদ চৌধুরী বলেন রঞ্জিত সরকারের বিরুদ্ধে একটি মামলা চালানোর বিষয় নিয়ে অনেক দিন ধরে তাকে হুমকি দিয়ে আসতেছে এরই জের ধরে গতকাল সন্ধ্যার সময় তাকে হত্যার উদ্দেশ্যে রঞ্জিত সরকারের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে।

আমাদের প্রতিনিধি জানান যে, অনেকদিন ধরে সিলেট শহরে রণজিৎ সরকারের বাহিনী খুন, দর্শন, চাঁদাবাজি, ভূমি দখল ইত্যাদির সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও অনেকে ভয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনা।