
একুশে নিউজ ডেস্ক : ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি এবং ৩২নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সদস্য হাবিবুর রহমান রুমেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা আমরা পাই, তা যেন আমাদের সারা বছরের পথচলায় প্রতিফলন ঘটে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ত্যাগের মহিমায় আমরা যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা— ঈদ মোবারক।”