
সিলেটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীতে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেছেন, আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা দেশ রক্ষায় অতন্ত্র প্রহরী। দেশ-মাতৃকার কল্যাণের জন্য সিলেটের আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আওয়ামীলীগ সরকারের হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ আছে এবং থাকবে।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা যুবলীগের সভাপতি মোয়াজ্জিন হোসেন, সিলেট সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আল আমীন, দক্ষিণ সূরমা উপজেলার আওয়ামী যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলী উদ্দীন, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মকদ্দুছ আলী, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, জকিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক কুতুবউদ্দিন, বিয়ানীবাজার উপজেলার যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, ওসমানী নগর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি আনা মিয়া প্রমুখ।