• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস : কাদের

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস : কাদের

একুশে নিউজ ডেস্ক:: ক্ষমতায় যেতে ওৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।’