• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট ইয়াং স্টারের শ্রদ্ধাঞ্জলী অর্পন

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট ইয়াং স্টারের শ্রদ্ধাঞ্জলী অর্পন

একুশে নিউজ ডেস্ক:: মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মানবতার সেবায় নিয়েজিত সিলেটের অতি পরিচিতি সামাজিক সংগঠন সিলেট ইয়াং স্টারের শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।

শুক্রবার (২৬মার্চ) দুপুর ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট ইয়াং স্টারের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পন শেষে এক মিনিট নিরবে দাঁড়িয়ে শহীদদের আত্নার শান্তি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ইয়াং স্টারের সভাপতি সৌরভ সোহেল, সাধারন সম্পাদক মো: রাসেল আহমদ, সহ-সভাপতি রাগীব আহমদ রুহেল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সদরুল ইসলাম লোকমান, যুগ্ম সম্পাদক ইমাম হাসান, সাবেক কোষাধ্যক্ষ আবুল বাসার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান রাজু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরেশ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম তাফহিম, দপ্তর সম্পাদক পাবেল আহমদ, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সবুজ, ধর্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ।