• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রনেতা মিজানের পিতা’র মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক প্রকাশ

admin
প্রকাশিত মে ৩, ২০২১
ছাত্রনেতা মিজানের পিতা’র মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক প্রকাশ

একুশেনিউজ ডেস্ক::
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের পিতা মখলিছ মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার রাতে সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের পিতা মখলিছ মিয়া সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।