• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২, ২০২২
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের ঈদ শুভেচ্ছা

একুশে নিউজ : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটসহ দেশ ও বিদেশে অবস্থানরত মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

সোমবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ খুশি। আর ঈদ উল ফিতর দিনে এই আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। নিয়মের বেড়াাজালেও ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দের।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদ সবার মনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ শান্তি।