• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ’র পরিবার অ্যাওয়ার্ড বাচাইপর্ব সম্পন্ন

admin
প্রকাশিত মে ১১, ২০২২
শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ’র পরিবার অ্যাওয়ার্ড বাচাইপর্ব সম্পন্ন

একুশেনিউজ ডেস্ক:;
মীম টিভি ইউএসএ’র আয়োজনে সিলেট বিভাগীয় ‘সিলেটী আঞ্চলিক ভাষার নাটক’র উপর অ্যাওয়ার্ড-২০২২ সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মে) সিলেট নগরীর সারদা হল ও হোটেল গোল্ডেন সিটিতে ২দিন ব্যাপি মীম টিভি ইউএসএ’র আয়োজনে সিলেট বিভাগীয় ‘সিলেটী আঞ্চলিক ভাষার নাটক’র উপর অ্যাওয়ার্ড-২০২২ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন শাহ গ্রুপ মীম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০২২ আহবায়ক মোঃ কামাল আহমেদ দূর্জয়।

এসময় উপস্থিত ছিলেন, বিচারমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, মোকাদ্দেস বাবুল, শামসুল আলম সেলিম, কাজী আয়েশা বেগম।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক মামুন হাসান, গৌরব দত্ত চৌধুরী, সানি, এনামুল হক সানি, প্রিয়া রানী চন্দ।

উল্লেখ্য, বিজয়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হবে এবং শাহ গ্রুপ মীম টিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী তারকাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।