• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিয়ানীবাজার থানা পুলিশ

admin
প্রকাশিত মে ২৪, ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিয়ানীবাজার থানা পুলিশ

একুশেনিউজ ডেস্ক:: 
বিয়ানীবাজারে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে থানা পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম এর পক্ষ থেকে বিয়ানীবাজার থানা পুলিশ সোমবার (২৩ মে) বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু ও খাবার সেলাইন বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফয়াসাল ও রাব্বীসহ তিন ইউনিয়নের জনপ্রতিনিধি গন।