• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শুক্রবার ঢাকা যাচ্ছেন সিলেটের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৩
শুক্রবার ঢাকা যাচ্ছেন সিলেটের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যাানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামীকাল ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ সফল করতে সিলেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল সংগঠনের নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। এরই মধ্যে সিলেট মহানগর, জেলা-উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন। শুক্রবার দিনভর নেতাকর্মীরা ঢাকা গেছেন বলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলেট মহানগর ইসলামী আন্দোলনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রনি ইসলাম শুক্রবার বিকালে বলেন, শুক্রবারের মহাসমাবেশ সফল করার জন্য ইসলামী আন্দোলনের মহানগরের হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে অংশ নেবে। এ ছাড়া একটি মেডিকেল টিম, একটি আইন সহায়তা টিম ও একটি মিডিয়া টিম গঠন করা হয়েছে।

এতে সকল নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশে যোগ দিতে আহবান জানিয়েছেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ।