• ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লাউয়াই কাশবন রাস্তা সংস্কারে কৃতজ্ঞতা প্রকাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
লাউয়াই কাশবন রাস্তা সংস্কারে কৃতজ্ঞতা প্রকাশ

একুশে নিউজ ডেস্ক : দীর্ঘদিন উপেক্ষার পর অবশেষে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী লাইয়াই কাশবন রাস্তা সংস্কারে ৫টি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার এক বিবৃতিতে বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষে প্রচেষ্ঠা আজ সফল হয়েছে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, প্রবাসী ফখরুল ইসলাম, যুবনেতা লোকমান আহমদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নবনির্বাচিত ২৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, নবনির্বাচিত ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত নবনির্বাচিত কাউন্সিলর আয়শা খাতুন কলি, নবনির্বাচিত ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান হোসেন এর দৃষ্টি আকর্শন করে বলেন আপনাদের রাস্তার বাকি কাজে আপনাদের প্রচেষ্টায় বলিষ্ট ভূমিকা রেখে এলাকার প্রিয়বাজন হয়ে থাকবেন বলে আশা করছি।