• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে ভিডিও ফাঁস: দুই তরুণকে ঘিরে উত্তেজনা, এলাকাজুড়ে ক্ষোভ

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৪
নবীগঞ্জে ভিডিও ফাঁস: দুই তরুণকে ঘিরে উত্তেজনা, এলাকাজুড়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নারাইন্দি গ্রামে দুই তরুণকে ঘিরে সৃষ্ট একটি ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে সমকামী সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জনসমক্ষে আসে।

জানা যায়, নারাইন্দি গ্রামের বাসিন্দা রথীন্দ্র আচার্য্যের ছেলে অপু আচার্য্য (২৭), যিনি বর্তমানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন, এবং একই গ্রামের শ্যামল আচার্য্যের ছেলে শাপন আচার্য্য (২৬) — তারা ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। একসাথে একই এলাকায় বেড়ে ওঠা এবং দীর্ঘদিন একসাথে পড়ালেখা করার কারণে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার তাদের কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শাপন আচার্য্যের চুরি হওয়া একটি মোবাইল ফোন থেকে এসব ভিডিও ও ছবি ফাঁস হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

এলাকাবাসীর একাংশ মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নৈতিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয়দের ভাষ্যমতে, এ ধরনের আচরণ মুসলিম সমাজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এমন ঘটনার কারণে এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে এবং অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা এখনো বিরাজ করছে। অনেকেই এ বিষয়ে সামাজিক ও নৈতিক অবস্থান থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, ঘটনার জেরে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা গেছে। কিছু সূত্র দাবি করেছে, ভিডিও ফাঁসের পর পরিবারগুলো সামাজিক ও মানসিক চাপের মুখে পড়েছে।

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।