• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুন্ডে ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুল আলমের বাড়িতে হামলা, ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
সীতাকুন্ডে ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুল আলমের বাড়িতে হামলা, ভাংচুর

একুশে নিউজ ডেস্ক  : চট্টগ্রামের সীতাকন্ড উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলমের বাড়িতে হামলা, ভাংচুর করেছে স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। গত ৫ আগষ্ট রাত ৯টার দিকে সীতাকুন্ড উপজেলার হাতিলোটা গ্রামে এ ঘটনা ঘটে।

গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুল আলমের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর নিয়ে জানা যায়, গত ০৫ আগস্ট সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে মোহাম্মদ নুরুল আলমের খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে তছনছ করে দেয়। বাড়িতে থাকা আসবাবপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার তার বাড়িতে এ অতর্কিত হামলা, ভাংচুর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এসময় হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে মোহাম্মদ নুরুল আলমকে খুঁজিতে থাকে। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা মোহাম্মদ নুরুল আলমকে যেখানে পাবে হত্যা লাশ গুম করে ফেলবে বলে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে চলে যায়।

ঘটনার বিষয়ে মোহাম্মদ নুরুল আলমের মো: আলতাফ হোসেন বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডারা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঘটনার জড়িতদের শাস্তির জোর দাবি জানিয়েছেন। বর্তমানে স্থানীয় বিএনপি জামায়াতের ক্যাডারদের ভয়ে মোহাম্মদ নুরুল আলমের পরিবার নিয়ে আতংকের মধ্যে রয়েছে।

এ বিষয়ে সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।