• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে আওয়ামী লীগ নেতার সম্পত্তি ও দোকান দখলের অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের ৭ আগস্ট তার সম্পত্তি ও দোকান অবৈধভাবে দখল করা হয়েছে।

অভিযোগে তিনি দাবি করেন, ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে একদল লোক তার সম্পত্তি ও দোকান দখল করেন। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।