• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সফল থাইরয়েড কর্মশালা ও ‘সিলেট ইএনটি সোসাইটি’র আত্মপ্রকাশ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
সিলেটে সফল থাইরয়েড কর্মশালা ও ‘সিলেট ইএনটি সোসাইটি’র আত্মপ্রকাশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা (ENT) বিভাগ কর্তৃক আয়োজিত একটি অত্যন্ত সুন্দর, জ্ঞানসমৃদ্ধ “Comprehensive Thyroid Diseases Workshop: From Diagnosis to Management”
সিলেট নগরীর গ্র‍্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহ কামাল এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ নাফি মাহদী এর নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায়, ডাঃ মোঃ আব্দুল হাফিজ শাফী এর সঞ্চালনায় কর্মশালাটি অত্যন্ত সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্যানেল মডারেটর ডাঃ মোঃ মেশকাত রায়হান ও ডাঃ আমজাদ হোসেন এর সুন্দর পরিচালনায় প্যানেল আলোচনা ছিল অত্যন্ত প্রাণবন্ত, শিক্ষণীয় ও সমৃদ্ধ।

এই আয়োজনের সব এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে ‘সিলেট ইএনটি সোসাইটি’ গঠিত হয়। এটি সিলেটের ENT বিশেষজ্ঞদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, জ্ঞান বিনিময় ও পেশাগত উৎকর্ষের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সিলেট ইএনটি সোসাইটি

সভাপতি: অধ্যাপক ডাঃ মোঃ মাশুকুর রহমান চৌধুরী।
সহ-সভাপতি: অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহ কামাল।
কোষাধ্যক্ষ: সহযোগী অধ্যাপক ডাঃ মোফাক্কারুল ইসলাম ভাই
সাধারণ সম্পাদক: সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ নাফি মাহদী।
সাংগঠনিক সম্পাদক: সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা

সদস্য:
অধ্যাপক ডাঃ ইমাদ হোসেন চৌধুরী।,
সহযোগী অধ্যাপক ডাঃ মুখলেছুর রহমান শামীম,
ডাঃ মোঃ আখতার-উজ-জামান আকন্দ,সহযোগী অধ্যাপক ডাঃ জিয়া উদ্দিন আব্বাসী।

উপদেষ্টা:
অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ,
অধ্যাপক ডাঃ কাজী আখতার উদ্দীন,অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন ,ডাঃ মোঃ এনামুল হক,
সহযোগী অধ্যাপক ডাঃ ঋতুরাজ দেব,সহযোগী অধ্যাপক ডাঃ এম. এ. কাইয়ূম আনছারী।

একটি সফল বৈজ্ঞানিক কর্মশালা থেকে একটি ঐক্যবদ্ধ ENT সোসাইটির যাত্রা সিলেটের ENT চিকিৎসাবিজ্ঞানে এটি নিঃসন্দেহে একটি নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো।।