• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রোটারিয়ান ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
সিলেটে রোটারিয়ান ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে রোডস্থ সিলেটের আমহরখানায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মো. ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলী ইলেক্ট্রিক এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত ২৫ মার্চ ২০২৩ তারিখ বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বরখানায় অবস্থিত ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে। রোটারিয়ান মো. ইকবাল হোসেন একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে এলাকায় পরিচিত। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুর্ব শত্রতার জের এবং রাজনৈতিক মদদপুষ্ট উক্ত গ্রুপ চাঁদাদাবি করছিল।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত কিছুদিন পুর্বে তিনি ব্যক্তিগতভাবে ও হামলা, মামলার শিকার হন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও উপজেলা চেয়ারম্যান তানভীর আশরাফী বাবুর সহযোগিতায় ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রোটারিয়ান ইকবাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলা ও ভাংচুরের বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি না বললে ওসি বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।