• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রায়হানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিসচা সিলেট মহানগর

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
রায়হানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিসচা সিলেট মহানগর

একুশে নিউজ:: সিলেট মহানগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ হেফাজতে রায়হান আহমদ হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিসচা সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট মহানগরে সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এম ইকবাল হোসেন, সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, কামরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ সাধারন সম্পাদক সাদেকুর রহমান সাদেক, আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার সহ নেতৃবৃন্দরা বলেন, একটি তরতাজা যুবক কে পুলিশ ধরে নিয়ে বরবর নির্যাতনের মাধ্যমে হত্যা করে।যাহা একটি সভ্য দেশে কখন ও কাম্য নয়।অভিলম্বে দুষি ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।