• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা শাহনুর মিয়ার বাড়িতে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলা,ভাংচুর ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজার ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহনুর মিয়ার বাড়িতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গত ০৭ আগষ্ট ২০২৪ইং তারিখে বিকাল ৫টায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর গ্রামে শাহনুর মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহনুর মিয়ার বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসার কারনে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা শাহনুর মিয়াকে বাড়িতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

শাহনুর মিয়ার বাবা ফারুক মিয়া অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে যুবলীগের রাজনীতি করার কারণে ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে। আমার ছেলে প্রবাসে থাকার পরও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে বলে, তর ছেলে দেশে আসলে তাকে হত্যা করা হবে। এ ঘটনায় শাহনুর মিয়া পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা শাহনুর মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।