• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রলীগ কর্মী জামাল মিয়া হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন

admin
প্রকাশিত মে ২০, ২০২৫
সিলেটে ছাত্রলীগ কর্মী জামাল মিয়া হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন

সিলেটের শাহপরান এলাকায় আলোচিত ছাত্রলীগ কর্মী জামাল মিয়া হত্যা মামলায় দীর্ঘদিন পর রায় প্রকাশ করেছেন আদালত। গত মঙ্গলবার (২০ মে) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজিব কুমার বিশ্বাস এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, বিগত ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে রাত ৮টা ৩০মিনিটের দিকে জামাল মিয়াকে শাহপরান এলাকার বি.আর.ডি.টি.আই স্কুলের সামনে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহত জামাল মিয়ার পিতা সমস উদ্দিন বাদী হয়ে শাহপরান থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে মামলার বাদী সমস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন পর আদালত তার ছেলে হত্যা মামলার রায় দিয়েছেন। তিনি আদালতের এ রায়ে তিনি সন্তুষ্ট হয়েছেন। এছাড়াও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন-১। হামিদুর রহমান, পিতাঃ মোঃ আফরুজ আলী, সাং: দত্তগ্রাম (খিদিরপুর), ২। সেলিম আহমদ, পিতা: মোঃ মিনার উদ্দিন, সাং-দত্তগ্রাম (খিদিরপুর), ৩। আব্দুর রাজ্জাক, পিতা: সুনাফর আলী, সাং-কল্লগ্রাম, ৪। মুকিত মিয়া, পিতা: আব্দুস সামাদ, সাং-মেজরটিলা, সর্বথানা- শাহপরান (র:), ৫। মোঃ আবু বক্কর সিদ্দিক জুবেল (মুন্না), পিতা-মোহাম্মদ উস্তার আহমদ, সাং-১৭৪/৪ রংধনু, চৌকিদেখী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

এছাড়াও একই মামলার আসামী-৬। সোবহান মিয়া, পিতা: মৃত রজব আলী, সাং-নবারুন-১২, শিবগঞ্জ, ৭। এহসান, পিতা: হোসেন আহমদ, সাং-চক গ্রাম, ৮। তজমুল শেখ, পিতা সোহেল শেখ, সাং-আলীবাগ, ৯। জুনেদুর রহমান, পিতা: জমশেদ মিয়া, সাং-আলীবাগ, সর্ব থানা-শাহপরান (র:), সর্ব জেলা: সিলেটদেরকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

মামলার অপর আসামি কামরান মিয়া ও মুনায়েম করিমদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অত্র মামলা হইতে খালাস প্রদান করা হয়।