• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে আয়াজ উদ্দিনের বসত বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪

সিলেটের ওসমানীনগরে খসরুপুর গ্রামে আয়াজ উদ্দিনের বসত বাড়িতে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা গত ০৫ আগষ্ট ২০২৪ইং তারিখ রাত অনুমান ৮টায় হামলা ও ভাঙচুর করে। এসময় বৃদ্ধ আয়াজ উদ্দিন ও তার স্ত্রীকে আহত করে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আয়াজ উদ্দিন (৬৭) ও তার স্ত্রী রহিমা বেগম (৬০)।

খবর নিয়ে জানা যায়, তোফায়েল আহমেদ নামের একজন শিক্ষার্থী সড়ক দূর্ঘটনাজনিত কারনে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনা বিএনপি সমর্থিত নেতাকর্মীরা মৃত তোফায়েলের পিতাকে ভুল বুঝাইয়া অতিরঞ্জিত করে আওমীলীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।

এ ঘটনার বিষয়ে আহত আয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার ছেলে জায়েদ হোসেন ছাত্রলীগের একজন নেতা হওয়ার কারনে তাকে উক্ত হত্যা মামলায় আসামী করা হয়েছে। ঐদিন তার ছেলেকে বাড়িতে না পাওয়ায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাদের উপর এ হামলা চালায়। এ ঘটনায় আমার জীবন চরম নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনার পর আয়াজ উদ্দিনের বাড়ির আশপাশেই অত্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রহিয়াছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।