• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে না পেয়ে পরিবারকে হুমকী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫
দিরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে না পেয়ে পরিবারকে হুমকী

দিরাই প্রতিনিধি: 
সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে বাড়িতে না পেয়ে তার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চানপুর গ্রামে স্বেচ্ছাসেবলীগ নেতা রিপন সাহার বাড়িতে প্রবেশ করে একদল লোক তার পরিবারকে হুমকী দেয়। রিপন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় জানিয়েছেন হুমকীদাতারা বিএনপির নেতাকর্মী। যারা ওই এলাকার বাসিন্দা।
রিপনের স্ত্রী শ্রাবনী সাহা সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৭-৮ জন লোক বাড়িতে প্রবেশ করে তার স্বামীকে খুজতে থাকে। তিনি বাড়িতে নেই জানালে যুবকরা গোপনে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগ তুলে গালিগালাজ ও হুমকী দিয়ে চলে যায়। ওই সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের লোকজন খবর পেয়ে জড়ো হন। দুপুরে পুলিশ বাড়িতে এসে পরিদর্শন করে মামলা করার কথা বলে গেছে। এ বিষয়ে দিরাই থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানিয়েছেন ঘটনার খবর পেয়ে পুলিশ স্থান পরিদর্শন করে ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হয়েছে। কে বা কারা হুমকী দিয়েছে তারা বলতে পারেননি। মামলা করার কথা বলেছি।