• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ইনকিলাব মঞ্চের নেতা অহি আহমেদ বড় ভাই রাহি নিখোঁজ, এলাকায় শোকের ছায়া

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
ইনকিলাব মঞ্চের নেতা অহি আহমেদ বড় ভাই রাহি নিখোঁজ, এলাকায় শোকের ছায়া

একুশে নিউজ ডেস্ক: বর্তমান অন্তর্বতী সরকার এবং প্রধান ক্ষমতাসীন দল বিএনপি ,জাময়াত অন্যায় ও অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন কুলাউড়া পৌরসভার ,বিহালা গ্রামের যুক্তরাজ্য ইনকিলাব মঞ্চের নেতার আপন বড় ভাই রাহি। তিনি গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে তাঁর খোঁজ করেও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিকাল ৫টার দিকে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি একটি প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক রাহিকে গাড়িতে তুলে নেয় এবং দ্রুত চলে যায়। ওই ব্যক্তি তৎক্ষণাৎ এই ঘটনার খবর রাহির পরিবারকে জানিয়ে দেন।

জানা গেছে, ২৭ আগস্ট ২০২৫ তারিখে, স্থানীয় বিএনপি নেতা এবং মৌলভীবাজার ০৩ আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান ও তার সন্ত্রাসী সহযোগী রুবেল মিয়া বিরুদ্ধে যুক্তরাজ্য অবস্তানরত ছোট্ট ভাই অহি বক্তব্য দেওয়ায় পরিবারসহ প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। বিএনপি চেয়ারপার্সেন খালেদা জিয়া ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের লেখালেখির কারণে তার পরিবারের বড় ছেলে রাহিকে শারীরিকভাবে আক্রমণ করার বারবার হুমকি দেওয়া হচ্ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাহির পরিবার বারবার পুলিশের কাছে গেলেও, তারা কোনো সহায়তা পায়নি এবং পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে এই নিখোঁজের ঘটনা আরও জটিল হয়ে উঠেছে।

রাহির নিখোঁজ হওয়া গোটা এলাকায় গভীর ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। তাঁর পরিবার ও এলাকাবাসী নিখোঁজ রাহির ফিরে আসার জন্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।