• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ড প্রবাসী শাকিল আহমদ এর বাড়ীতে অগ্নিসংযোগ হামলা ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
ইংল্যান্ড প্রবাসী শাকিল আহমদ এর বাড়ীতে অগ্নিসংযোগ হামলা ও লুটপাট

নিজস্ব প্রতিনিধি : বিগত ০৫/০৮/২০২৪ইং তারিখ প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হইতে। সন্ত্রাসী বিএনপি জঙ্গীবাদ জামায়েত শিবিরের হিংসাত্বক মুলক কর্মকান্ড সারা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটিতেছে। সরজমিন পরিদর্শন করে দেখা যায় যে, বাংলাদেশের প্রত্যেকটি এলাকার ন্যায় আওয়ামীলীগ নেতা কর্মীদের বাড়ীতে আক্রমন করে আসছে এরই ধারাবাহিকতায় গতকল্য সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় প্রবাসী ছাত্রলীগ নেতা শাকিল আহমদ এর বাড়ীতে দেশীয় অস্ত্র সস্ত্র সহ বিএনপি ও জামায়েত শিবির এর সন্ত্রাসী গোষ্টি তান্ডব ও লুটপাটের ঘটনা ঘটে। জামায়েত নেতা সাফির আহমদ, সহ প্রায় ৫০/৮০ লোক নিয়ে মিছিল সহকারের তাহার মিরার গাওস্থ নিজস্ব বাড়ীতে আক্রমন, অগ্নিসংযোগ করে যাহা সামাজিক মাধ্যমে প্রচার হইয়াছে। তাহাকে প্রাণে মারার জন্য বিএনপি ও জামাত শিবিরের ক্যাডারা প্রতিনিয়ত খুজিতেছে। তাহাকে পেলে প্রাণে মেরে ফেলবে বলে অনুমান করা যাইতেছে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা আলমীরা ভেঙ্গে তাহার মায়ের ব্যবহৃত ০৯ ভরি স্বর্ণ এবং নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা সহ প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। তাহারা তাহার মা ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলে যায় যে, তোমার ছেলে শাকিল আহমদ দেশে আসিলে তাহাকে প্রাণে হত্যা করিব, উক্ত বিষয়ে যদি কোন প্রকার মামলা মোকদ্দমা কর তাহলে তোমাদের সকলের প্রাণ নাশ সহ আরো অনেক ক্ষতি করব। ঘটনার পর এলাকাবাসী উপস্থিত হইলে বিএনপি ও জামায়েত সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এমতাবস্থায় শাকিল আহমদের মা ওসমানী নগর থানায় গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মামলা না নিয়ে তাদেরকে নানাভাবে হয়রানী করে এবং কোন প্রকার মামলা মোকদ্দমা নেয় নাই।