
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এম.এ. মালিকের সমর্থনে লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল এর নেতৃত্বে নির্বাচনী গনসংযোগ করা হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় দক্ষিণ সুরমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন লন্ডন বিএনপির এই নেতা।
প্রচারনা চলাকালীন ৮নং ওয়ার্ডে লালারগাঁওয়ে সাবেক ছাত্রনেতা আমির মিয়ার বাড়িতে পথসভায় যোগ দেন নেতৃবৃন্দ।
সভায় বিশিষ্ট মুরুব্বি ইলিয়াস খানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুজন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী আহমদপুরের কৃতিসন্তান লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাঈল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি মো. জামাল খান, বিএনপি নেতা মো. রুনু মিয়া, মুজিব আহমদ, দুলু মিয়া, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহ্বায়ক ও তেতলী ইউনিয়নের সাধারন সম্পাদক সাংবাদিক জাহেদ আহমদ, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা শাহরিয়ার আহমদ তাসিন, যুবদল নেতা আব্দুল গফফার দিলু, জিয়া মঞ্চ নেতা তাহিদ আহমদ, নাবিল আহমদ, সাজন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল বলেন, দীর্ঘদিন পরে জনগন তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে। তাই ভোটদিনকে সামনে রেখে মানুষের মধ্যে আনন্দ উৎসাহ বিরাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সিলেট-৩ আসনে মালিক সাহেবের ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে সকলকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।