
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত হয়েছেন। গত ১২ই অক্টোবর ২০২২ ইং তারিখ রাত ০৮.০০ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার অর্šত্মগত গজনাইপুর গ্রামস্থ তার বাড়ির রাস্তার সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মোঃ মাহবুবুর রহমান নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রতিদিনের ন্যায় বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন, বাড়ির সামনের পাকা রাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে উৎ পেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগের ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাহবুবুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাকে অন্যায় ও নৃশংসভাবে হামলা চালায়, এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোঃ মাহবুবুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ১৭নং ওয়ার্ডের ১৩নং বেডে ভর্তি করান। বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ মাহবুবুর রহমান এর পিতা মোঃ ফুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে রাত ০৮.০০ ঘটিকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা করে তাকে গুরুতর জখম করে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলার ঘটনার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, গজনাইপুর গ্রামের রাস্তায় সন্ত্রাসীদের হামলায় মোঃ মাহবুবুর রহমান গুরুতর আহত হওয়ার খরর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।