
স্টাফ রিপোর্টার: ফেইসবুকে ভুল তথ্য ও জাল ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগ উঠেছে মাহবুবুর রহমান মাহবুব নামের এক যুবকের বিরুদ্ধে। গত (৩০ জানুয়ারী ২০২৬) তারিখ থেকে সে প্রবাস থেকে প্রতিনিয়ত বিএনপি নেতা ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে নিয়ে নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন পোস্ট করে সাধারণ জনগনের মধ্যে সিমি কিবরিয়ার মানহানি করেছে।
অভিযুক্ত মাহবুবুর রহমান মাহবুব নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র।
জানা গেছে, মাহবুবুর রহমান মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একের পর এক বিএনপির রাজনীতি নিয়ে নোংরা পোষ্ট করে আসছে। সে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করে আসছিল। সম্প্রতি ফেইসবুকে মাহবুবুর রহমান মাহবুব নামের আইডিতে ড. রেজা কিবরিয়া স্ত্রী সিমি কিবরিয়ার ছবিসহ একটি নির্বাচনী পোস্ট করে দাবি করে, বিএনপি জনগনের সম্পদ লোটপাট করছে, স্কুল রাস্তা উনার স্বামীর বলে সমাজে নানা ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছে। সিমি কিবরিয়া এই পোস্টকে উদ্দেশ্যমূলক ও কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফেসবুক আইডির মাধ্যমে তা শেয়ার করে মিথ্যা ও বানোয়াট তথ্যটি প্রচার করে আমার স্বামী ও আমার সম্মানহানি ঘটিয়েছে। এ ঘটনায় সিমি কিবরিয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।