• ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দিন: বাসদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দিন: বাসদ

সিলেট -১ বাসদ বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে অদ্য ৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি নগরীর লালদীঘিপাড়, কালীঘাট, মহাজন পট্টি, কাষ্টঘর, চালিবন্দর, সুবহানিঘাট, নাইওরপুল পয়েন্ট, জেল রোড, স্টেডিয়াম মার্কেট, রিকাবিবাজার এলাকায় গণসংযোগ করেন সিলেট জেলা বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী, শহীদ আহমদ,মনজুর আহমদ, মেঘদাদ মেঘ, সিমান্ত চন্দ্র রায়, প্রিতম রায়, মাহফুজ আহমেদ, মামুন বেপারি, প্রমূখ।

গণসংযোগ কালে বাসদ নেতৃবৃন্দ বলেন, গত ১৭ মাসে মব সন্ত্রাস, হত্যা, রাহাজানি, নারী নির্যাতন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন, শ্রমিক ছাঁটাই, মামলা বাণিজ্য, পুলিশ হয়রানি ইত্যাদিতে অশান্ত আমাদের প্রিয় স্বদেশ। নেতৃবৃন্দ প্রতিক্রিয়ার সকল শক্তিকে প্রত্যাখ্যান ও মোকাবিলা করেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।