
বাংলাদেশ খেলাফত মজলিস ৪০নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৈঠক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়াারি) বাদ এশা কুচাই একটি কার্যালয়ে মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে ও মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্বাস জালালী, যুব মজলিস নেতা মাওলানা নুর ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের দেশকে আর কখনই অন্য দেশের তাঁবেদারীর জন্য কোনো দলকে লিজ দিতে চাই না। এ জন্য ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণমানুষের অধিকার নিশ্চিত করাসহ সার্বিক সংস্কারের মাধ্যমে কাঙ্খিত সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ইনসাফ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই ‘হ্যাঁ’ ও রিক্সা প্রতীকে ভোট দিতে হবে। তাহলেই আগামীর স্বপ্নময় বাংলাদেশে জনগণের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের প্রকৃত ধারা প্রবাহিত হবে। ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে ১১ দলীয় জোট তারুণ্য নির্ভর সৎ ও যোগ্য নেতা সিলেট-৩ আসনে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আমরা তাদের ভোট দিয়ে দেশপ্রেমিক সরকার গঠনের জন্য সংসদে পাঠাতে হবে। এতে উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
বৈঠকে ২১ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস ৪০নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহ-সভাপতি মো: মনাই মিয়া, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনাইম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাইম আহমদ, বায়তুল মাল সম্পাদক নাসির আহমদ, সদস্য রিফাত আহমদ, আলা উদ্দিন আহমদ, আল আমিন।