
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল (৮ ফেব্রুয়ারি) রোববার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী ইস্তেহার পাঠ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সু্মনের সভাতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু জাফর এর সঞ্চালনায় এসময় উপস্থিত বাসদ মামুন বেপারি, মনজুর আহমদ,নাজিকুল ইসলাম রানা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের গীতা তালুকদার, প্রীতম রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মাহফুজ আহমদ,রণি আহমদ, সৈকত হোসেন প্রমূখ।
ইস্তেহার পাঠকালে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল ১৭ দফা অঙ্গীকারনামা তুলে ধরেন। এছাড়াও নির্বাচিত হলে সিলেট নগরীকে সকলের বাসযোগ্য, প্রবাসীদের হয়রানি বন্ধ-উৎপাদনশীল খাতে প্রবাসীদের অর্থ বিনিয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করারসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইস্তেহার পাঠ শেষে প্রণব জ্যোতি পাল রিকাবিবাজার পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্বর,টিলাগড় পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন।