
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন কুমারকান্দি এলাকায় নিজ বাড়ীতে দুর্বৃৃত্তের হামলায় আহত আওয়ামীলীগ কর্মী মোঃ খালিছ মিয়া (৬১) মারা গেছেন। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোঃ খালিছ মিয়া কুমারকান্দি এলাকার মৃত আরজু মিয়া এর ছেলে। তিনি ৭নং সিংচাপড়াই ইউনিয়নের আওয়ামী লীগের একজন সদস্য (কর্মী)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
ছাতক থানার পুলিশ ও নিহতের প্রতিবেশীরা মোঃ খালিছ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বিগত ১৯শে আগষ্ট বিকালে মোঃ খালিছ মিয়ার ছেলে জাহেদ আহমদ এর সাথে কামারগাঁও বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান “ইত্যাদি ভেরাইটিজ ষ্টোরে” একজন ক্রেতার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এই দিন সন্ধ্যা ৭টার দিকে একদল কিশোর গ্যাং ধারালো অস্ত্র দিয়ে জাহেদ আহমদ কে আক্রমন করে। তখন জাহেদ আহমদ এর আত্মচিৎকারে সন্ত্রসীরা সেখান থেকে চলে যায়। পরদিন ২০শে আগষ্ট সময় অনুমান দুপুর ০১.০০ ঘটিকার সময় দুর্বৃত্তরা জাহেদ আহমদ এর খোঁজে তার বাড়ীতে হামলা চালায়। তখন মোঃ খালিছ মিয়া দুর্বৃত্তদের বাঁধা দেওয়ার চেষ্টা করিলে দুর্বৃত্তরা লোহার রড দিয়া মোঃ খালিছ মিয়ার মাথায় সজোরে আঘাত করে রক্তাত্ব অবস্থায় তার বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন মোঃ খালিছ মিয়া কে উদ্ধার করিয়া সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) গোলাম কিবরিয়া হাসান নিহত মোঃ খালিছ মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ও.সি বলেন ঘটনার দিন মোঃ খালিছ মিয়ার পরিবারকে মামলা করার কথা বলা হলেও তারা কোন মামলা করেনি। আমাদের পক্ষ হইতে হামলাকারীদের সনাক্ত ও তাদের ধরতে অভিযান চলছে।