• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী 

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী 

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।

গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় জয়কলস ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান চৌধুরীর নেতৃত্ব তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বৃন্দরা একযোগে বিএনপিতে যোগ দেন।

এসময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের স্বাগত জানিয়ে ফুলেল মালা দিয়ে বরণ করেন।

কার্যক্রম নিষিদ্ধ জয়কলস ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট প্রভাবশালী ব্যবসায়ী মোহাম্মদ সফিকুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু দলের কোন মূল্যায়ন পাইনি এবং এলাকার মানুষের জন্যও তেমন কোন সুযোগ পাননি। তাই অনেক চিন্তাভাবনা করার পর বিএনপিতে যোগ দিয়েছি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে; তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা নেতা-কর্মীরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে, বিএনপিতে যোগদান করেছি। সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করার প্রতিজ্ঞা করেন বিএনপিতে নব যোগদানকৃত ওই নেতা।