
স্টাফ রিপোর্টার: সিলেটের বালাগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন ও বাড়িঘর ভাংচুর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গত ৩০/১২/২০২৫ তারিখে উপজেলার মনোহরপুর গ্রামের প্রভাত রঞ্জন দে এর পুত্র প্রিয়তোষ দে এর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এঘটনায় বালাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্টের পর থেকে সংখ্যালঘু পরিবারের উপর জামায়াতের নেতাকর্মীরার একের পর এক হামলা, ভাংচুর অগ্নিসংযোগ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০/১২/২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামের কিছু লোকজন প্রিয়তোষের বাড়িতে এসে গিরিজা কান্ত দে কে খুঁজাখুঁজি করে। তাকে না পেয়ে বাড়িঘরে হামলা, ভাংচুর চালিয়েছে। তখন গিরিজা কান্ত দে এর বাবা প্রিয়তোষ দে জামায়াত নেতাকর্মীদের প্রতিবাদ করলে তারা তাকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তখন জামায়াতের নেতাকর্মীরা বলে যে, তুই এই গ্রাম থেকে চলে যা, না হলে তোমাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিবো এবং তোমাদের মেরে ফেলবো। এই ঘটনার ভয়ে নিরাপত্তার জন্য প্রিয়তোষ দে বালাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।