• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা যুবলীগের সাবেক নেতা লন্ডন প্রবাসী সাইদুরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
জেলা যুবলীগের সাবেক নেতা লন্ডন প্রবাসী সাইদুরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

স্টাপ রিপোর্টার : সিলেট জেলা সাবেক যুবলীগের অর্থ সম্পাদক সাইদুর রহমানের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে জামাত-বিএনপি জোটের বিরুদ্ধে। গতকাল ৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার হাজরাই নতুন বাজারস্থ তাহকিক ফ্যামিলি শপে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায় উগ্র সন্ত্রাসী ও ছাত্রশিবির, জামাত, ছাত্রদল, যুবদল ও ছাত্র-জনতার একটি দল।

জানা গেছে, হামলাকারীরা সাইদুর রহমানের দোকানের ম্যানেজার মুজাহিদ খানকে মারধর করে দোকান থেকে বের করে দেয়। এরপর দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও সাইদুর রহমানের ফিসারী ডেইরি ফার্মও দখল করে নেয় হামলাকারীরা।

হামলার ঘটনায় জামাত নেতা গ্রামের মোড়ল ইউপি মেম্বার আইয়ুবুর রহমান ও যুবদল কেন্দ্রীয় নেতা মকসুদের তত্ত্বাবধানে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের মধ্যে ছাত্রশিবিরের সুজন, রুহুল, পারভেজ, মোস্তফা, জামাত নেতা সুজা, শাহীন, গিয়াস, দিলওয়ার, আবুল লেইছ, বিএনপি যুবদল নেতা জামিল, সোহেল, কয়েছ, আক্তার, জুনেদ, ছাত্রদল নেতা জব্বার, খালেদ, আরাফাত, সাঈদ, ছাত্র জনতা নেতা নাজিম, জাকারিয়া, ওয়াসিম, আলী, তুহিন, রাহাত, সাইমন প্রমুখ রয়েছে।

এ ঘটনায় সাইদুর রহমান এর পরিবারের সুত্রে জানা গেছে তারা দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ কোনপ্রকার অভিযোগ গ্রহণ করেনি এমনকি কোনপ্রকার আইনী সহযোগিতাও করেনি বরং পুলিশ উল্টো তাদেরকে হুমকি দিয়ে বলেছে যেনো এই ঘটনা সম্পর্কে তারা কোনপ্রকার বাড়াবাড়ি না করে নিশ্চুপ থাকেন।

ঘটনাটি জানতে পেরে আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি আরও তথ্য জানতে চাইলে সিলেট জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা কোন অভিযোগ পাইনি। তবে যতদূর জানতে পেরেছি ঐদিন পলাতক ফ্যাসিস্ট হাসিনার পক্ষে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা সাইদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রজনতাকে গালি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু ছাত্রনেতা ও সাইদুরের পরিবারের মাঝে বাকবিতন্ডের ঘটনা ঘটেছে তবে এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঐ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।