• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া এর বাসায় সন্ত্রাসীদের ধারালো নাইফ, চাইনিজ কুড়াল নিয়ে প্রবেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন ৮নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুহান মিয়া এর গোয়াবাড়ীস্থ বাসায় সন্ত্রাসীদের প্রবেশের খবর পাওয়া গেছে।

সূত্রে জানা যায় উক্ত ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া দীর্ঘ দিন ছাত্রলীগের দায়িত্বশীল পদে থাকার কারণে গতকাল ১৭/০২/২০২৬ ইংরেজী তারিখ বেলা ৩.০০ ঘটিকার সময় সিলেট মহানগর বি.এন.পি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) এর নির্দেশে মহানগর শাখার ছাত্রদলের ৭/৮ জন সন্ত্রাসী ক্যাডার বাহিনী মোটর সাইকেল যোগে ধারালো নাইফ, চাইনিজ কুড়াল নিয়ে উক্ত ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া কে প্রাণে হত্যার উদ্দেশ্যে তাহার বাসায় প্রবেশ করে। সন্ত্রাসীরা উক্ত ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া কে না পেয়ে ঘরে থাকা তার বড় ভাই সুমন আহমদ কে বলে তোর ভাই সুহান কোথায়, তখন উত্তরে সুমন আহমদ বলেন তাহার ভাই সুহান লন্ডনে আছে। তখন সন্ত্রাসী ক্যাডার বাহিনী সুমন আহমদকে বলে তাহার ভাই সুহান দেশে আসিলে তাকে প্রাণে হত্যা করিবে। এ কথা বলিয়া হুমকি দিয়া ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডার বাহিনী বাসা হইতে চলে যায়।

এদিকে ছাত্রলীগ নেতা মোঃ সুহান মিয়া এর বাসায় সন্ত্রাসীরা ধারালো নাইফ, চাইনিজ কুড়াল নিয়ে প্রবেশ করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করায় বাংলাদেশ ছাত্রলীগ মহানগর শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানাইয়াছেন।