• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ফাঁসির দাবীতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে হামলা, সংঘর্ষ: ৪৩ নামের মামলা

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫
শেখ হাসিনা ফাঁসির দাবীতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে হামলা, সংঘর্ষ: ৪৩ নামের মামলা

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবীতে ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও মেয়রদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখী করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ছাত্র জনতার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। গত মঙ্গলবার ০৯/১২/২০২৫ইং তারিখে সিলেট মাউন্ট এডোর হসপিটালের সামনে এঘটনা ঘটে।

এঘটনায় ১০/১২/২০২৫ তারিখে সিলেটের লামাবাজার এলাকার মৃত মোঃ মাহমদ মিয়ার ছেলে মোঃ আব্দুস ছালাম টিপু বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ৪৩ জনের নামউল্লেখ ও অজ্ঞাতানামা ৫০/৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০/৪৬৯।

মামলার আসামীরা হলেন-১। আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৫), (সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন, পিতা-নওশাদ মিয়া, সাং-বুরুঙ্গা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ২। শফিউল আলম নাদেল (৫০) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, সাং-হাউজিং এষ্টেট, থানা-বিমানবন্দর, জেলা-সিলেট, ৩। বিধান কুমার সাহা (৫০) (যুগ্ম সাধারন সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ), পিতা-অজ্ঞাত, সাং-বাগবাড়ী নরসিংটিলা, থানা-কোতয়ালী, ৪। রনজিত সরকার (৫৫) সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ, ৫. আবুল কালাম আজাদ লায়েক (৪৫) (সাবেক কাউন্সিলার ৩নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন), পিতা-মৃত আব্দুর রশিদ বাবু, সাং-১৬ মুন্সিপাড়া, সদর, সিলেট, ৬. লুকমান আহমেদ (৪৫) (জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান), পিতা-অজ্ঞাত, সাং-জকিগঞ্জ, সিলেট, ৭। মোসতাক আহমেদ (৪০) (কাউন্সিলার ২৩নং ওয়ার্ড ও উপদেষ্টা মহানগর আওয়ামীলীগ, পিতা-মৃত মঈন উদ্দিন, সাং-দোয়েল-১৪, মাছিমপুর, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৮। পীযুষ কানতি ৬০ গোপাল দে, সাং-ভাংগাটিকরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৯। মাহি উদ্দিন সেলিম (৫০) পিতা-অজ্ঞাত, সাং-হাউজিং এষ্টেট, থানা-বিমানবন্দর, জেলা-সিলেট, ১০। আফতাব হোসেন খান (৪৮) সভাপতি মহানগর সিলেট, ১১। নাজমুল ইসলাম (৩৫) (সভাপতি জেলা ছাত্রলীগ), পিতা-মাস্টার তোফাজ্জল আলী, সাং-উসমানপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ১২। হইল আহমদ বখতিয়ার, সাং-মাইজভাগ, দক্ষিণ ভাদেশ্বর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৩। নাঈম আহমদ (৩২), সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রলীগ, পিতা-কওছর মিয়া, সাং-নওয়াপাড়া, আখালিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ১৪। মোঃ মাহফুজ আহমদ রাজ (২২), যুগ্ম সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতা-মো: মহি উদ্দিন মন্দু, সাং-আঙ্গারজুর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ১৫। মোঃ জাকির হোসেন (৩৮), ১৬। মোঃ তারেক আহমদ (৩০), উভয় পিতা-মোঃ জইন উদ্দিন, উভয় সাং- উত্তর আলমপুর ১০নং বাদেপাশা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান-অজ্ঞাত, ১৭। আব্দুর রহিম (৪৫), পিতা-আমির আলী,সাং-কোনারগাঁও, ১০নং বাদেপাশা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান-অজ্ঞাত, ১৮. শেখ মো: সাব্বির আলী (৩৩), সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ পিতা-শেখ মাহমদ আলী, সাং-শুরিগাও, মোহাম্মদপুর, ৩নং তেতলি ইউপি, দক্ষিণ সুরমা, সিলেট, ১৯। সেলিম উদ্দিন (৩২), পিতা-সরফ উদ্দিন, সাং-ভাটপাড়া, মেজরটিলা, থানা-শাহপরান, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানাঃ ফাগু, মুকিগঞ্জ বাজার, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, ২০। নাজিম উদ্দিন (৩৫), পিতা-আছহার আলী, সাং-ফাজিলপুর, রানাপিং, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২১। আব্দুস সালাম লাকি (৫০), পিতা-মৃত আব্দুর রশিদ বাবু, সাং-১৬ মুন্সিপাড়া, সদর, সিলেট, ২২। সিজিল মিয়া (৫০), পিতা-মৃত মনাফ মিয়া, সাং- বদলপুর, থানা-দিরাই, সুনামগঞ্জ এ/পি-সাধুরবাজার, টেকনিক্যাল রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ২৩। লুকমান উরফে বন্দুক লোকমান (৩৫), ছাত্রলীগ কর্মী, পিতা-শুকুর মিয়া, সাং-চকগ্রাম খাদিমনগর, থানা-শাহপরান, সিলেট, ২৪। হাসান (৩০) ছাত্রলীগ কর্মী, পিতা-সুরুজ মিয়া, সাং-কল্পগ্রাম, থানা-শাহপরান,জেলা-সিলেট, ২৫। অনতর মিয়া (৩২) যুবলীগ কর্মী, পিতা-কিবরিয়া, সাং-মধ্যপুইলি, থানা-ফরিদপুর, জেলা-পাবনা, বর্তমান ঠিকানাঃ খাদিমনগর, সদর, সিলেট, ২৬। সাইফুল ইসলাম (৩০) সভাপতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং-দ্বেবিদার, বর্তমান ঠিকানা-ওসমানী মেডিকেল কলেজ, সিলেট, ২৭। রুহুল আমিন শিপলু (৩৫), পিতা-শাহনেওয়াজ, সাং-চালিবন্দর, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২৮। এমদাদ রহমান (৪২) যুগ্ম সাধারন সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকলীগ, পিতা-মৃত ইসকন্দর আলী, সাং-বহরগ্রাম,থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২৯। আজাদুর রহমান আজাদ (৫০),(কাউন্সিলার ২০নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, পিতা-অজ্ঞাত, সাং-টিলাগড়, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ৩০। ইমন ইবনে সাম্রাজ (২৫), পিতা-মৃত ময়না মিয়া, সাং-কুমারবাড়ী, কুয়ারপাড়, সদর, সিলেট, ৩১। আলম খান মুক্তি (৪৮), সভাপতি মহানগর যুবলীগ, পিতা-অজ্ঞাত, সাং-দর্শনদেউড়ী, আম্বরখানা, সিলেট, ৩২। শামীম আহমদ উরফে ইউনিক শামীম (৫০) সাধারণ সম্পাদক জেলা যুবলীগ, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, ৩৩। আব্দুল আলীম তুষার (৩২) সাবেক সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত, সাং-ফাজিল চিশত, সিলেট সদর, সিলেট, ৩৪। রজত কানতি গুপ্ত (৫৫) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত,সাং-তালতলা,থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩৫। আরমান আহমদ শিপলু (৪৫), পিতা-মৃত বদর উদ্দিন কামরান, সাং-ছড়াপারপার, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩৬। রোহেল আহমদ (৩৩) সাবেক কাউন্সিলার ৩২নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, সিলেট ও সভাপতি সরকারী কলেজ ছাত্রলীগ, পিতা-ফিরোজ মিয়া, সাং-মেজরটিলা, সিলেট, ৩৭। মোঃ আব্দুল ওয়াহিদ (৫২), সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড জালালাবাদ ইউনিয়ন, পিতা-মৃত আব্দুল রহিম, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩৮। সাইদ আহমদ চৌধুরী (৩৪) উভয় পিতা-মৃত জয়নুব মিয়া, উভয় সাং-তুরুকখলা, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৩৯। বাবর মিয়া (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-ধরাধরপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪০। ওয়াহিদুর রহমান (২৮), পিতা-আব্দুল মান্নান, সাং-বাগরখলা, পাঁচমাইল গোলাপগঞ্জ, সিলেট, ৪১। সুজন মিয়া (৪০), পিতা-জিলু মিয়া, সাং-হামছাপুর, ১নং পূর্ব পৈলনপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ৪২।আব্দুল আহাদ সুমন (৪৪), পিতা-অজ্ঞাত, সাং-মুরাদপুর, মুফতিরচর, থানা-শাহপরান, জেলা-সিলেট, ৪৩। তরিকুল ইসলাম তারেক (৩৬) (সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ শাবিপ্রবি শাখা, পিতা-অজ্ঞাত, সাং-সাগরদিঘিরপার মৎস্য অফিসের অপর সাইটে সিলেট সহ অজ্ঞাতনামা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ৫০/৬০ জন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার ০৯/১২/২০২৫ইং দুপুর ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গেইটস্থ সিলেট-সুনামগঞ্জ মেইন রোডের সম্মুখে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবীতে ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও মেয়রদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখী করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উদ্যোগে এবং সাধারণ ছাত্রজনতার সম্মিলিত বিক্ষোভ মিছিল সহকারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গেইটস্থ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক হইতে সিলেট কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে রওয়ানা হইয়া সিলেট মাউন্ট এডোর হসপিটালে সম্মুখে আসা মাত্রই উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন আসামী সাথে নিয়ে দাঙ্গা হাঙ্গামা হত্যা সংঘর্ষ করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান, রামদা, ককটেল সহ মারাত্বক অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া ঘটনাস্থলে অবস্থান করছিল। মিছিলটি ঘটনাস্থলে আসা মাত্রই আসামীগণ ছাত্রদের উপর ঝাপিয়ে পড়ে মারপিট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র জনতাকে আতংকিত করে মিছিলটি ছঙ্গভঙ্গ করার জন্য ১-১০নং আসামীদের হুকুমে সিলেটের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, একাধিক মামলার ১৩-১৯নং আসামীগণ আমাদেরকে প্রানে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করিলে তাহার ছোড়া গুলি আমার ডান কাধে পড়িয়া মাংস ছুড়ে কাধ হইতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ২২-৩১নং আসামীগণ ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘটনাস্থলের আশপাশের এলাকা আতংকিত করিয়া তুলে। ১২,১৩,২০,২১নং আসামীগণের ছোড়া গুলি আমার সমস্ত পিঠে পড়ে মারাত্বক রক্তাক্ত জখম হয়। সাথে সাথে বাদীসহ অন্যান্যরা ঘটনাস্থলের মাটিতে লুঠিয়া পড়ে। আসামীরা তাদের হাতে থাকা অবৈধ অগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল পাইপগান, রামদা ককটেল, লোহার পাইপ, লাঠিসোটা সহকারে ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনেমনে আতংক ও ভয়ভীতি সৃষ্টি করিয়া ত্রাসের রাজত্ব কায়েম পূর্বক ছাত্র জনতার উপর আক্রমন করে এলোপাতাড়িভাবে মারধর করে। আসামীরা ঘটনাস্থলে বাদীকে মাটিতে পড়ন্ত অবস্থায় দেখে মৃতভেবে হামলাকারী দৌড়িয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।