• ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লন্ডন প্রবাসী তোফায়েল আহমদ এর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
লন্ডন প্রবাসী তোফায়েল আহমদ এর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ড প্রবাসী তোফায়েল আহমদের পৈত্রিক বাড়িতে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার পাশাপাশি তোফায়েল আহমদের ভাইকে গুরুত্বর জখম করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত ১৫ আগস্ট রাত অনুমান ১১.০০ ঘটিকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। হামলাকারীরা তোফায়েল আহমদকে খুঁজতে থাকে। তাকে বাড়িতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় প্রবাসীর ছোট ভাই বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাকে রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা আরো বলে যে, যদি তোফায়েল আহমদ কোন দিন দেশে আসে তাকে আমরা প্রাণে হত্যা করব।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দীর্ঘক্ষণ তান্ডব চালিয়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে মামলার করার জন্য থানায় গেলে থানা দায়িত্বরত পুলিশ অফিসার মামলা নিতে অস্বীকার জানান কারন তার পরিবার ছিল আওয়ামীলীগপন্তি এবং তোফায়েল আহমদ ছিলেন ছাত্রলীগের ০৫নং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আর তার বাবা ছিলেন বিশ্বনাথ উপজেলা শাখার আওয়ামীলীগের সহ-সভাপতি। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।