
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল লেইছের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। গত ৫ আগষ্ট রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা চান্দাই এলাকার চান্দাই পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা আবুল লেইছ এর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, গত ০৫ আগস্ট সোমবার রাত ৯টার দিকে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে আবুল লেইছ এর খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে থাকা আসবাবপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। আবুল লেইছ উপজেলার চান্দাই পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার তার বাড়িতে এ অতর্কিত হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আবুল লেইছের ভাই আব্দুক খালিক ও বিএনপি নেতা নুরুল ইসলাম, শায়েস্তা, মঞ্জিল,জামিল সহ হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে আবুল লেইছকে খুঁজিতে থাকে। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আবুল লেইছকে যেখানে পাবে হত্যা লাশ গুম করে ফেলবে বলে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে আবুল লেইছ পরিবারের কাউকে না পেয়ে তার প্রতিবেশী জালাল উদ্দিনের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান, বিএনপি-জামায়াতের ক্যাডারা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঘটনার জড়িতদের শাস্তির জোর দাবি জানিয়েছেন। বর্তমানে স্থানীয় বিএনপি জামায়াতের ক্যাডারদের ভয়ে আবুল লেইছ এর পরিবার নিয়ে আতংকের মধ্যে রয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।