
স্টাফ রিপোর্টার: এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট আদালত, সিলেট মহানগর শাহপরান (রঃ) সি.আর নং-২৯০/২০২৪ মামলায় ৩০৭/১৪৩/৩২৩/৩২৬/ ১০৯/১১৪/৩৪ The Penal Code, 1860, তৎসহ ৪/৩ The Explosive Substances Act, 1908 ধারায় অভিযুক্ত আসামী মোঃ মুস্তাফিজুর রহমান (২২), পিতা-মোঃ গোলাম মস্তফা, স্থায়ী ঠিকানাঃ বাসা নং-৬৭, লন্ডন টাওয়ার, ফ্ল্যাট নং-২বি, মিরাবাজার, আগপাড়া, সিলেট-৩১০০, থানাঃ শাহপরান (রঃ), জেলা-সিলেটের বিরুদ্ধে বিগত ০৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখের স্মারক নং-৯৭৬ মুলে কার্য্যবিধি ৭৫ ধারা মতে গ্রেফতারী পরোয়ারা ইস্যু করা হইয়াছে বিধায় উপরোক্ত আসামী মোঃ মুস্তাফিজুর রহমান (২২) কে বাংলাদেশের অভ্যন্তরে যেকোন এলাকায় দেখা গেলে অত্র বিজ্ঞপ্তির বলে নিকটস্থ থানার মাধ্যমে সন্ধান দেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাইতেছে। সন্ধান দাতাকে সরকারী বিধি মোতাবেক পুরস্কৃত করা হইবে। অভিযুক্ত আসামীর ছবি নিচে সংযুক্ত করা হইল।
ধরিয়ে দিনঃ-
আদেশ ক্রমে-
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট